প্রিয় বোন আমার, ছেলেটা খুব ভালো তাই না, তোমায় ভালোভাবে চলতে বলে। পর্দা করতে বলে। হাদীস শোনায়। সব সময় কেমন ভাবে চল, কোথায় যাও, সব কিছুর জন্য উপদেশ দেয়। তোমায় ইসলামে ছায়াতলে আসতে বলে। কোরআন শিখানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে শোনাতে বলে। ঠিকভাবে নামাজ পড়ো কি-না এসব জিজ্ঞাসা করে।
আর তুমিও নিশ্চয় বেশ খুশি এমন একটা দিনই ভাই পেয়ে। যে তোমাকে নিজের ভাইয়ের মত গাইড করছে। তোমায় উপদেশ দিচ্ছে। তার কোন উপদেশই তোমার বিরক্ত লাগে না। প্রতিটি উপদেশই যেন কোনো এক অজানা মধুর ছোঁয়া আছে। নিজেকে তোমার খুবই ভাগ্যবতী মনে হয়। তুমি এমন একটা দ্বীনি ভাই পেয়েছো।
আর ভাই তুমিও নিশ্চয় খুব খুশি। এমন একটা বোনকে পেয়ে। যে তোমার সব কথা শুনে। আচ্ছা ভাই কিংবা বোন যদি সে দ্বীনদারই হয় তাহলে সে তোমার সাথে কেন কথা বলে হে ভাই তোমার কি দ্বীনি ভাইয়ের অভাব পড়েছে নাকি বোন তোমার দ্বীনি বোনের অভাব পড়েছে।
যে তোমাকে দ্বীনি ভাই কিংবা বোন নামক শয়তানের ফাঁদে পা দিতে হবে। তুমি যদিও ভাবছো সে তোমায় দ্বীনদার বানাচ্ছে বস্তুত সে তোমার দিন কেড়ে নিচ্ছে। তুমি হয়তো বলবে যে প্রতিদিনের আমল হিসেব এই দিনই ভাই কিংবা বোনকে দেয়া তো প্রয়োজনের মধ্যেই পড়ে। আর আমরা তো ইসলামিক বিষয় নিয়ে এই কথা বলি সুতরাং এটি হারাম হবে না। বোন তুমি কেন বুঝনা। এটি নিতান্তই ইসলামের নামে শয়তানের একটি মরীচিকা মাত্র।
তুমি নামাজ পড়ার আগেও জিনা করছো। নামাজ পড়ার পরও জিনা করছো। তোমারে এ কেমন নামাজ যে নামাজ তোমার জিনা থেকে বিরত রাখতে পারে না।
অথচ আল্লাহ তায়ালা সালাতের ব্যাপারে বলেছেন:
ইন্নাস সালাতা তানহা অনিল ফাহ্সা ইয়াল মুনকার।।
নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
আর কত ভাবে বুঝালে তুমি বুঝবে। এখনো সময় আছে শয়তানের এই ঈমান বিধ্বংসী ফাঁদ থেকে বেরিয়ে আসো।
ইহ্দিনাস সিরাত্বল মুস্তাক্বিম।।
হে আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন।
